শরীয়তপুর জেলার পালং উপজেলায় প্রতিপক্ষের হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে (টেটাবিদ্ধ) হয়ে আহত একজনের অবস্থা গুরুতর। আহত ওই ব্যক্তির নাম আজিজুল হক মৃধা। সে শরীয়তপুর জেলার পালং উপজেলার মৃধাকান্দি গ্রামের বাসিন্দা।
গত মঙ্গলবার ২৬ জুন ওই এলাকার দুটি গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী আজিজুল হক জানান, প্রতিপক্ষের ছোড়া টেটার আঘাতে আমার শরীরের পেছনের বিশেষ অঙ্গে বিদ্ধ হয়ে গুরুতর জখম হই, পরিবারের সদস্যরা উদ্ধার করে আমাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
এই ঘটনায় আরো অনেক লোক জখম হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পঙ্গু হাসপাতালেও বেশ কয়েকজন চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়াও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত আরো ১৫-২০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানায় একটি সূত্র।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।