মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফুলতলা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনে সাহিদা ইসলাম নয়ন নির্বাচিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-২৭ ২২:১৪:০৫

ফুলবাড়ীগেট  প্রতিনিধি  ঃ  ফুলতলা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের লক্ষ্যে ২৭ জুন বেলা সাড়ে ৩ টায় ফুলতলা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নির্বাহী অফিসার তাসনিম জাহান, ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মোঃ শিপলু ভূঁইয়া, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার, জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার মনিরুল ইসলাম, কাজী আশরাফ হোসেন আশু, খান আসলাম  হোসেন  , মোশারফ হোসেন মোড়ল, ফিরোজ জমাদ্দার, আবু তাহের রিপন, মশিউর রহমান, বুলু চৌধুরী, বেগম শামসুন্নাহার, সামান্তা কবির কণা, শাপলা সুলতানা, উপজেলার ৪ ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা ইসলাম নয়ন,শাহনাজ পারভিন, মোছাম্মৎ সোনালী, রিক্তা বেগম, কবিতা বেগম, পায়রা বেগম, ডালিয়া খাতুন, হোসনেয়ারা বেগম, লিপি খাতুন, রাজিয়া বেগম, সভায় ৪ ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের সর্বসম্মতিক্রমে জামিরা ইউনিয়নের ১,২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সাহিদা ইসলাম নয়ন  উপজেলা পরিষদেও মহিলা  সদস্য সর্বসম্মতিক্রমে  নির্বাচিত হন।

 


এ জাতীয় আরো খবর