চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদীতে ডুবে ভবানী প্রসাদ সাহা নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শিবগঞ্জের উজিরপুর ইউনিয়নের দক্ষিণ উজিরপুর তালপট্টি গ্রামের শম্ভু সাহার ছেলে। ফায়ার সার্ভিস,পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৭জুন) দুপুর পৌনে ১টার দিকে মা ও গ্রামের সমবয়সীদের সাথে বাড়ি থেকে প্রায় ৩০০ মিটার দুরে মোহদিপুর ঘাটে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় ভবানী। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরীদলকে খবর দেয়া হলে তারা রাজশাহী থেকে ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৪টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার আতিয়ার রহমান বলেন, দুপুর ১টার দিকে শিশু ডুবার খবর পেয়ে ডুবুরী দল ডাকা হয়। শিবগঞ্জ থানাল উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।। এ ঘটনায় থানয় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।