দাগনভূঞা প্রতিনিধি
ফেনীর দাগনভূঞায় ৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা, সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শাহীন মুন্সী, সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান রোখসানা আক্তার, নব-নির্বাচিত ভাসই-চেয়ারম্যান মহিউদ্দিন হায়দার, মহিলা ভাইস-চেয়ারম্যান রাবেয়া আক্তার রাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. মাছুম বিল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ মহসিন, রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কামাল উদ্দিন, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি মো. ইয়াছিন সুমন, মুক্তিযোদ্ধা পিয়ার আহাম্মদ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি, গণ্যমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।