মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

নওগাঁয় ঈদের আগে ও পরে পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত-৫

  • রায়হান আলম
  • ২০২৪-০৬-২১ ২৩:৩৩:৫৮

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় পৃথকস্থানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের ৩য় দিন জেলার মান্দায় একজন, ঈদের দিন নিয়ামতপুরে একজন ও মহাদেবপুরে একজন এবং ঈদের আগের দিন পতœীতলায় একজন ও বদলগাছীতে এক জনের মৃত্যু হয়। এছাড়া সড়ক দূর্ঘটনায় অন্তত ৪/৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছত্র মোড় নামকস্থানে বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আয়েশা উপজেলার নাদাইল গ্রামের বাসিন্দা। এঘটনায় ৪/৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ ব্রæহানী সুলতান মাহমুদ গামা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ঈদুল আজহা উপলক্ষে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন নিহত আয়েশা বেগম। সেই জন্য সকাল ৭টার দিকে মান্দার ফেরিঘাট থেকে একটি ইজিবাইকে চড়ে ওই মহিলা বৃদ্ধাসহ কয়েকজন যাত্রী নওগাঁয় নওহাটার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ইজিবাইকের পিছনে ধাক্কা দিলে বৃদ্ধা মহিলাসহ কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। কেউ কেউ বলছেন অপর একটি বাস বৃদ্ধার ওপর দিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়।
পরে আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে। আর বৃদ্ধা মহিলার মৃত্যু নিশ্চিত করেন মান্দার থানার অফিসার ইনচার্জ কাজী মোজাম্মেল হক ।
ঈদের দিন সোমবার (১৭ জুন) সকাল ১০ টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক হৃদয় (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত হৃদয় ওই ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন নিহত হৃদয়। মোটরসাইকেলটি দ্রুত গতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে আসার পথে মাহীব হাসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এদিন বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর রঘুনাথপুর সড়কে পৌছামাত্র মাতাজী থেকে মহাদেবপুরগামী অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান তিনি। নিহত মাহীব হাসানের বাড়ি বদলগাছী সদরে। এবং মাতাজি মেশিনারিজ এর স্বত্ত¡াধিকারী এম জামান পিন্টুর বড় ছেলে।
এদিকে ঈদের আগের দিন সকালে পতœীতলা উপজেলার বালুঘা মোড় এলাকায় ভটভটির ধাক্কায় হাবিবর রহমান (৫০) নামের এক সাইকেল আরোহী এবং একই দিনে দুপুরে বদলগাছীর কোলা ইউনিয়নের কেসাইল চাওলাকালি বাজারে আব্দুর রশিদ (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দুই থানার অফিসার ইনচার্জ। নিহত হাবিবর রহমান পতœীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর গ্রামের মৃত কেয়াম উদ্দিনের ছেলে আর আব্দুর রশিদ বদলগাছী উপজেলার পরোরা গ্রামের মৃত ফারেজ উদ্দিনের ছেলে।
জানা যায়, নিহত হবিবর রহমান বাইসাইকেল নিয়ে নজিপুর থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। একই দিক থেকে আসা মুরগিবাহী একটি ভটভটি পিছন থেকে তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পতœীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে, নিহত আব্দুর রশিদ গরু বিক্রির জন্য আক্কেলপুর বাজারে যাওয়ার পথে কেশাইল চাওলাকালি বাজারে পৌঁছালে তুস বোঝায় একটি ভটভটির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পতœীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 


এ জাতীয় আরো খবর