গোলাপগঞ্জে বন্যা আশ্রয় কেন্দ্র গুলোতে এমপি নাহিদের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। ২০ জুন (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে অবস্থান নেয়া লোকজনের মধ্যে এ খাবার বিতরণ করা হয়।এমপি নুরুল ইসলাম নাহিদ বন্যা আক্রান্ত লোকজনের পাশে দাড়ানোর জন্য নিজ দলের লোকজন কে আপবান করলে রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয় বলে প্রাপ্ত সংবাদে জানা যায়।
বন্যায় গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৪০ ভাগ এলাকা তলিয়ে গেছে।সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল গুলোর বেশির ভাগ বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে স্কুল, কলেজ,মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন।বন্যায় আক্রান্তদের সহায়তা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কে টেলিফোনে আহবান জানিয়েছেন সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। তিনি এব্যাপারে প্রতিবেদক কে জানান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্তরা পর্যায়ক্রমে সহায়তা পাবে।আমি বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সব সময় খোঁজ খবর নিচ্ছি। মানুষ যাতে না খেয়ে তাকে, সে ব্যাপারে ও সরকারিভাবে উদ্যোগ নেয়া হচ্ছে। শিলাবৃষ্টির কারনে কিছু দিন পূর্বে বড় ধরনের ক্ষতি হলে সরকারি উদ্যোগে অনেক সহায়তা করা হয়েছে। বন্যায় আক্রান্ত এলাকা গুলোতে দ্রুত ত্রান কার্যক্রম শুরু হবে তিনি জানালেন। এ দিকে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গোলাপগঞ্জ সরকারি এম সি একাডেমি স্কুল ও কলেজে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে এমপি নুরুল ইসলাম নাহিদের রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। এ সময় তিনি আশ্রয় নেয়া লোকজনকে আশ্বস্ত্য করে বলেন,ধৈর্য্য ধারণ করে এ দুঃসময় অতিক্রম করতে হবে।সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। ও ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে এমপি নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে নিজ দলের লোকজন রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।