বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

গোলাপগঞ্জে বখাটদের হামলায় ব্যবসায়ী আহত

  • গোলাপগঞ্জ প্রতিনিধি:
  • ২০২৪-০৬-২০ ২২:১১:৪৫

গোলাপগঞ্জের ফুলবাড়ি দক্ষিণপাড়ায় বখাটেদের হামলায় আতাউর রহমান জুয়েল (২৮) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটানাটি ঘটে।
ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, 
আতাউর রহমান জুয়েল এলাকার আরেকজনের সাথে বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ি দক্ষিণপাড়ায় যায়জরং এর পুলের কাছে যান। সেখান থেকে আসার পথে রাস্তার পাশে ৭/৮ জন যুবক মাদকসেবনের সময় তিনি দেখলে তাদের বাধা দেন। 
এসময় তারা আতাউর রহমান জুয়েলকে প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী রয়েছন বলে জানান তারা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

 


এ জাতীয় আরো খবর