বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

শিরোমণিতে সাবেক বিএনপি নেতা মোঃ মনির উদ্দিন মোড়লের ইন্তেকাল

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-১৯ ২০:৩৬:০৮

ফুলবাড়ীগেট   প্রতিনিধি ঃ  খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ শিরোমণি এলাকার সাবেক বিএনপি নেতা মোঃ মনির উদ্দিন মোড়ল শ্বাসকষ্ট জনিত কারণে ১৯ জুন বেলা সোয়া ২ টায় শিরোমণি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৩ ছেলে,৪ মেয়ে সহ বহু গুনোগ্রাহী রেখে গেছেন। বুধবার আসর বাদ দক্ষিণ শিরোমণি ইমামবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে শিরোমনি দক্ষিণপাড়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারী জেনারেল  সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জানাযায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইউপি সদস্য শেখ বিলাল হোসেন, মিয়া বদরুল আলম, শেখ বজলুর রহমান, মোঃ মনিরুজ্জামান, মোঃ সাহেব আলী, পেশ ইমাম শেখ আবদুস সবুর, শেখ ইউসুফ আলী, শেখ তহিদুল ইসলাম, শেখ আবুল হোসেন, মিয়া হাছেন আলী, মিয়া শাহাজান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর