মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কুয়েটে পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত অনুষ্ঠিত

  • মনোজ কুমার মজুমদার
  • ২০২৪-০৬-১৭ ১৩:৪৩:১৫

১৭ জুন, ২০২৪ঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত ১৭ জুন সোমবার সকাল ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদ-উল-আযহা এর জামাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও কুয়েট সংলগ্ন এলাকাবাসী অংশগ্রহন করেন। পবিত্র ঈদ-উল-আযহা এর জামাত শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ।
 

 


এ জাতীয় আরো খবর