সোমবার, আগস্ট ১৭, ২০২৬

ঈদ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুইশত দূ:স্থ পেলেন প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-১৫ ২৩:৩৭:৫৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে দুইশত অসহায় ও দূস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও নিত্যপন্য বিতরণ করা হয়েছে। শনিবার (১৫জুন) চাঁপাইনবাবগঞ্জ অফিসার্স ক্লাবে পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসন ১০০ জন ও চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাব ১০০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান,তাঁর পতœী ও লেডিস ক্লাব সসভাপতি মাহফুজা সুলতানা,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও,অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম ও আসিফ আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)  ও লেডিস ক্লাব সাধারণ সম্পাদক তাছমিনা খাতুন, সহকারী কমিশনার(ভূমি) আঞ্জুমান সুলতানা, সহকারী কমিশনার জুবায়ের জাহাঙ্গীর,লেডিস ক্লাব সহ-সভাপতি ডা. রেশমা খাতুন,উম্মে হাবিবা, সানজিদা তাহসিন,এডভোকেট আঞ্জুমান আরা, ফারুকা বেগম সহ প্রশাসনের অনান্য কর্মকর্তা ও লেডিস ক্লাবের সদস্যরা।
প্রতিটি উপহার প্যাকেটে আছে পোলাও চাল,চিনি, মশুর ডাল, তেল,পেঁয়াজ, আলু, দুই প্রকাল সেমাই, নুডলস, মসলা,জিরা, কিসমিস,গুড়াদুধ,বুঁদিয়া, লবন ও গায়ে মাখা সাবান। 
 

 


এ জাতীয় আরো খবর