দেশের অন্যতম মুল ধারার জনপ্রিয় জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ফেনীর দাগনভুঞা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান। গত ১২ মে পত্রিকাটির বার্তা সম্পাদক মাসুমুর রহমান খলিলী ও মফস্বল সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান এ সংক্রান্ত পরিচয় পত্র প্রদান করেন।
উল্লেখ যে, মিজানুর রহমান ফেনীর দাগনভুঞা উপজেলার মাতুভুঞা ইউনিয়নের মরহুম আব্দুল মান্নান ও মাইমুনা খাতুনের একমাত্র পুত্র। তিনি দৈনিক খবরপত্রের ফেনী জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক ফেনীর রবির নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন। নতুন দায়িত্ব পালনে তিনি সকলের নিকট সহযোগিতা কামনা করেন।