সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

নাচোলে ৮৭ বছরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৬-১১ ২২:২৮:১১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা থেকে জোসনা বেওয়া নামে ৮৭ বছরের এক বৃদ্ধার গলায় শাড়ির পাড়ের ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সেনাইচন্ডিহাট সোনামাসনা দক্ষিণপাড়া গ্রামের মৃত শামসুদ্দীনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,মঙ্গলবার (১১ জুন) সকালে নিজ শয়নকক্ষের ভেতর থেকে আটকানো দরজা ভেঙ্গে ছাদের বাঁশের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা গত সোমবার রাত ১০টার দিকে ঘুমোতে যাবার পর মঙ্গলবার ভোররাতে তিনি শারিরিক ও মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন। পুলিশ আরও জানায়, তিনি অসুস্থতাজনিত কারণে জীবনের প্রতি বিতশ্রদ্ধ ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) ওয়াজেদুর রহমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  


 


এ জাতীয় আরো খবর