বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবঞ্জে আম মেলায় ২২৭ প্রজাতির আম প্রদর্শন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-১১ ১৯:৪৫:২৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ২২৭ প্রজাতির আম প্রদর্শণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আম মেলা-২০২৪’। মঙ্গলবার(১১জুন) জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় এ মেলা আয়োজন করে। বিপুল সংখ্যক দর্শনার্থী মেলার প্রদর্শিত হারিয়ে যেতে বসা সহ নানা প্রজাতির আম আগ্রহ নিয়ে নেড়ে-চেড়ে দেখেন ও কৃষিকর্মীদের নিকট বিভিন্ন তথ্য জানতে চান। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ব্ঙ্গবন্ধু মঞ্চে ও মঞ্চের সামনে একটি কাঠের নৌকার উপর  থরে থরে সাজানো বিলুপ্তপ্রায় আমের সাথে ছবি তোলেন অনেকে।
বিকাল সাড়ে ৫টায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক একেএম গালিভ খান একদিনের এই মেলা উদ্বোধন করেন। এরপর অতিথিরা আম  প্রদর্শণী পরিদর্শণ করেন। এরপর বঙ্গবন্ধু মঞ্চে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার বিশেষ অতিথি বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, আম চাঁপাইনবাবগঞ্জের সংস্কৃতির অবিচ্ছেদ্দ্য অংশ। উৎসবের আমজে চাঁপাইনবাবগঞ্জবাসী আম মৌসুম উপভোগ করেন। আম উদ্যেক্তা মুনজের মানিক বলেন, এত ধরণের আম একসাথে প্রদর্শণ ব্যতিক্রমী ও কষ্টসাধ্য। তিনি  বলেন, দেশের এক তৃতীয়াংশ আম এই জেলায় উৎপাদিত হয়।
সভাপতি বলেন, এ মৌসুমে এ পর্যন্ত দেশের কোন প্রদর্শণীতে বা মেলায় প্রদর্শিত আমের মধ্যে ২২৭ প্রজাতিই সর্বাধিক। তিনি আরও বলেন, এ মাসের ২৭ তারিখ জেলার নাচোলে ২ জন মন্ত্রীসহ ১২টি দেশের রাষ্ট্রদুত আম সংশ্লিস্ট সফরে আসবেন। চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে দেশী বিদেশীদের সর্বোচ্চ আগ্রহের প্রকাশ এই সফর। এরপর চাঁপাইনবাবগঞ্জের আম রফতানিতে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি জানান,গত ৫ বছরে জেলা থেকে ৭০৬ টন আম রফতানি হয়েছে। এর মধ্যে গত মৌসুমে ৩৭৬ টন রফতানি হয়।
প্রধান অতিথি বলেন, চাঁপাইনবাবগঞ্জের গাছে গাছে আম ঝুলে থাকে। কেউ হাত দেয় না। কৃষকরা নিরাপদ ও পুষ্ট আম আহরণ করেন বিশ^স্ততার সাথে। ফলে এই জেলায় ইদানিং এমনকি ম্যাংগো ক্যালেন্ডারের প্রয়োজন পড়ে না। ক্ষীরসাপাত, ফজলি,ল্যাংড়া ও ল্যাংড়া এই চারপ্রকার আম জেলার জিআই পণ্য। কোন জেলায় সর্বোচ্চ জিআই পণ্য এটি যার সবগুলোই আবার আম। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জসহ ৩ জেলার আম নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর