বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

  • এ কে আজাদ
  • ২০২৪-০৬-০৯ ১৯:৫৮:৩০

গতকাল শনিবার বিকালে আইডিইবি ভবনে ঢাকায় মরহুম আলহাজ্ব আজিজুল হক মল্লিক ও মরহুম আলহাজ্ব সামছুর রহমান (শাহাজাদা মিয়া) এবং বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব কে এম ইউনুছ এর স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নজরুল ইসলাম-প্রফেসর ইমিরিটাস (ঢাকা বিশ্ববিদ্যালয়), চেয়ারম্যান শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট। আরও উপস্থিত ছিলেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, সাবেক যুগ্ম-সচিব ও শরীয়তপুর সমিতির সভাপতি আনিস উদ্দিন মিঞা, সাবেক রাষ্ট্রদূত গোলাম মোহাম্মদ, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বর্তমান সহ সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ সীমন, মরহুমদের পরিবারের সদস্যবৃন্দ,জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 


এ জাতীয় আরো খবর