মহেশখালী কক্সবাজার ০৮ জুন ২০২৪
ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক।
শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।
সারাদেশে ন্যায় মহেশখালীতেও শনিবার (৮ জুন) বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন-
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর হোসাইন।
আগামী ১৪ জুন পর্যন্ত মহেশখালী উপজেলা ভূমি অফিস ও উপজেলার অন্তর্গত ইউনিয়ন ভূমি অফিসে এ কর্মসূচি চলবে।
"স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক"প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ জুন মহেশখালী উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে মহেশখালী উপজেলা পরিষদের হল রুমে সহকারী কমিশনার ভূমি মোঃ তাজবীর হোসেন এর সভাপতিত্বে ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. হুমায়ুন কবির আযাদের সঞ্চালনায় এক পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন -
মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি,
মহেশখালী পৌর মেয়র জননেতা আলহাজ্ব মকসুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসিরুল আলম, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, মহেশখালী উপজেলা রেঞ্জ কর্মকর্তা এসএম এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সালেহ আহমেদ,মহেশখালী উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি জাফর আলম জাবের প্রমুখ।
আলোচনা সভায় সংশ্লিষ্ট কতৃপক্ষের সকল কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিক, শিক্ষাসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এবারে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ কালারমারছড়া ইউনিয়ন (ভূমি) অফিসে উপ-সহকারী কর্মকর্তা মিছবাহ উদ্দিন'কে মহেশখালী উপজেলা শ্রেষ্ঠ উপ-সহকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন।
সভায় উপ-সহকারী কর্মকর্তা মিছবাহ উদ্দিন'কে সম্মাননা ক্রস্ট প্রদানসহ ভূমি মালিকদের অনলাইনে নামজারি আবেদনের প্রেক্ষিতে একাধিক সৃজিত খতিয়ান প্রদান করেন সহকারী কমিশনার ভূমি মোঃ তাজবীর হোসেন।
এদিকে ভূমি সেবা সপ্তাহে যেসব সেবা দেওয়া হবে সেগুলো হলো- অনলাইনে ভূমি উন্নয়ন কর দিতে সহায়তা এবং ভূমি উন্নয়ন কর সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করার বিষয়টি ব্যাপক প্রচার।
ই-নামজারির আবেদন করার বিষয়ে অবহিতকরণ ও সহযোগিতা দেওয়া। নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক দেওয়া। অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি পাওয়ার আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিকভাবে তা সরবরাহ। অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা। মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি ও আপিল দাখিল-নিষ্পত্তির কার্যক্রম গ্রহণ ও রেকর্ড হস্তান্তরসহ জনগণ সংশ্লিষ্ট বিষয়ে সেবা পাবে।
মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজবীর হোসেন বলেন-
ভূমি সেবা সপ্তাহ চলাকালে সেবাগ্রহীতারা হয়রানি, ভোগান্তিহীনভাবে ভূমি সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণ করতে পারবেন।
ল্যান্ড সার্ভিস গেটওয়ের (এলএসজি) মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মিউটেশন, খতিয়ান ও এলডি ট্যাক্সের আন্তঃসংযোগ স্থাপন, শতভাগ হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা হবে।
দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ও সম্পূর্ণ ক্যাশলেস ভূমি অফিসসহ সর্বোচ্চ রাজস্ব বাড়ানো নিশ্চিত করা, হয়রানিমুক্ত ও নাগরিকবান্ধব প্রত্যাশিত ভূমি সেবা নিশ্চিত করা হবে।