রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যূৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-০৮ ২৩:২২:০৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিদ্যূৎস্পৃষ্টে  ইদুল আলী(৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার(৬জুন) দুপুর ২টার দিকে শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর নতুনগ্রাম গ্রামে নিজ বাড়ির একটি ঘরের দরজার উপর ঝুলে থাকা বৈদ্যূতিক  তারের সাথে কাঁধে বিদ্যূৎস্পৃষ্ট হন ইদুল। ঘটনাস্থলে আহত  ইদুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) পিয়ারুল ইসলাম বলেন, ঘাড়ে করে বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে ধানের বস্তা নেয়ার কাজ করছিলেন ইদুল। এক ঘর থেকে বস্তাঘাড়ে দরজা থেকে বের হবার সময় অসাবধানে ঝুলে থাকা একটি বৈদ্যতিক তার তার ঘাড়ে স্পর্শ হয়ে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধারের পর  আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।   
 

 


এ জাতীয় আরো খবর