ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ নগরীর আড়ংঘাটা থানাধিন তেলিগাতী বাইপাস সড়ক থেকে ইজিবাইক চুরির খবর পাওয়া গেছে। গতকাল ৮ জুনা শনিবার সকালে বাইপাসের বরইতলা ঘাট সংলগ্ন এলাকা থেকে মাত্র আধা ঘন্টার মধ্যে তেলিগাতী মধ্যপাড়ার সাবিরুল শেখের ইজিবাইকটি নিয়ে যায়। বাইপাসের পশ্চিম পাশে ইজিবাইকটি রেখে পার্শবর্তি ঘেরে যায়। পরবর্তিতে কিছু সময় পরে ফিরে এসে দেখে কে বা কারা তার ইজিবাইকটি নিয়ে গেছে। এ ব্যাপারে আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়রী করা হয়েছে।
ভুক্তোভোগী সাবিরুল শেখ জানায়, তার নিজস্ব সবুজ রংয়ের ৩নং সিরিয়ালের কুয়েট রোর্ডে চালিত ইজিবাইকটি ৮ জুন সকাল সাড়ে ৬টার দিকে তেলিগাতী বাইপাস সড়কের স্থানে ইজিবাইকটি তালা দিয়ে রেখে পার্শবর্তি মাছের ঘেরে ঘাস কাটতে যাই। ঘাস কেটে সকাল সোয়া ৭টার দিকে ফিরে এসে দেখি আমার ইজিবাইকটি কে বা কারা নিয়ে গেছে। এ বিষয়ে আড়ংঘাটা থানায় একটি সাধারণ ডায়রী করেছি।