চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৩ দিনের কৃষি প্রযুক্তি মেলা-২০২৪ শেষ হয়েছে। মেলায় একটি কাঠের তৈরি নৌকার উপর প্রদর্শিত দেশসেরা চাঁপাইনবাবগঞ্জের ১৫২ প্রজাতির আম ব্যাপক প্রসংসা কুড়ায়। শনিবার(৮জুন) দুপুরে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কেএম কাওসার হোসেন। সভাপতি ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ। সামপনী অনুষ্ঠানে আমজাত পণ্য,নার্সারী, মাশরুম ও মধু চাষ নিয়ে মেলায় অংশ নেয়া চারটি ষ্টলকে ক্রেষ্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
এর আগে ‘কৃষিই সমৃদ্ধি’-প্রতিপাদ্যে গত বৃহস্পতিবার (৬জুন) প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধণ করেন সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলা আয়োজন করে।
গত তিন দিনে মেলায় স্থান পাওয়া ১৫টি ষ্টল ঘুরে দেখেন অতিথিরা। আম প্রদর্শণীর নৌকা দেখে প্রশংসা করেন দর্শণার্থীরা। অন্য ষ্টলগুলোতে জৈব সার,উন্নত প্রযুক্তির বীজ,প্রাকৃতিকভাবে ফল ও সব্জি তাজারাখা পদ্ধতি,কৃষিপ্রযুক্তি যন্ত্রপাতি,আমজাতসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, প্রচলিত ও অপ্রচলিত ফল, ছাদকৃষি প্রযুক্তি,নার্সারী প্রযুক্তি,মাসরুম চাষ প্রযুক্তি ইত্যাদি প্রদর্শিত হয়।