চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(৭জুন) চাঁপাইনববাবগঞ্জ সাধারণ পাঠাগারে লায়ন্স ক্লাক অব রাজশাহী ও রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত শিবিরে চিকিৎসাসেবা দেন রাজশাহী লায়ন্স আই হসপিটালের চিকিৎসকরা। চুকু শিবির অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস ও লিও ক্লাব অব রাজশহী মেট্রোপলিটন।
ডশবির চলাকালে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব রাজশাহীর সাবেক প্রেসিডেন্ট ইফতিয়ার মাহমুদ বাবু,লায়ন মামুনুর রশিদ, মনজুর রহমান খান, নুরুল ইসলাম,জুলকার নাঈন, রোটারি ক্লাব অব ঢাকা সেন্ট্রালের সাবেক সাধারণ সম্পাদক আরিফুর রহমান সুমন সহ লিও ক্লাব অব রাজশহী মেট্রোপলিটন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সদস্যরা।