বুধবার, আগস্ট ১৯, ২০২৬

কুলাউড়ায় সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১, আহত ৫

  • মার্জানুল ইসলাম
  • ২০২৪-০৬-০৩ ১০:১০:৪২

মৌলভীবাজারের কুলাউড়া জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও সিএনজি চালকসহ ৫ জন গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তি জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের দীনবন্ধু মুন্ডার ছেলে পূজন মুন্ডা (২৬)। রবিবার (২ জুন) সন্ধ্যায় ৭ টায় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন সন্ধ্যায় মৌলভীবাজার থ- ১৩-৩৯৬০ নম্বরের একটি সিএনজি পাঁচ জন যাত্রী নিয়ে কুলাউড়া থেকে জুড়ীর দিকে আসছিল। পরে  কুলাউড়া জুড়ী আঞ্চলিক মহাসড়কের আছুরিঘাট নামক স্থানে ওই সিএনজিটি একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো ড- ১২-২০৪৬) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় চালকসহ পাঁচজন।
আহতরা হলেন সিএনজি চালক জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের লিটন মিয়া (৩০), একই গ্রামের আমির উদ্দিন (২৪), গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া গ্রামের কবিতা মুন্ডা (৪৫), কোঁচাই এলাকার গোপাল মুন্ডা  (৪২), দীনবন্ধু মুন্ডা (৫৫) গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে কুলাউড়া  থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশ কাভার্ড ভ্যান এবং দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি হেফাজতে নিয়েছে।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেছেন।দুর্ঘটনাকবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে।

 


এ জাতীয় আরো খবর