বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন এর আর্থিক সহায়তা প্রদান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৬-০১ ২৩:১৮:৪৮

ফুলবাড়ীগেট প্রতিনিধি   ঃ গত ২১ মে  ফুলতলা  উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নবনির্বাচিত  ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন ২ নং দামোদর ইউনিয়নের বানিয়া পুকুর  পঠিয়াবান্দা সার্বজনীন পূজা মন্দির  কমিটি কর্তৃক আয়োজিত ১৬ প্রহর নাম যজ্ঞ অনুষ্ঠানের ১ম দিনে রাত সাড়ে ৮ টায় পরিদর্শন করেন এবং খোঁজখবর নেন এসময় মন্দির কমিটির সভাপতি মনিন্দ্র নাথ মন্ডল সাধারণ সম্পাদক গিতাশ চন্দ্র বিশ্বাস এর নিকট আর্থিক সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন  জামিরা ইউনিয়নের ১ নং ওয়ার্ড   মেম্বার নবকুমার বৈরাগী,  অমরেন্দ্র নাথ, অজিত কুমার সরকার, , অমল ম-ল, প্রবীর মন্ডল, বিকাশ বিশ্বাস, প্রবীর হালদার, জগদীশ হালদার, অসিত মন্ডল, অশোক মন্ডল, বিপল হালদার, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। নব নির্বাচিত ফুলতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন বলেন, আগামী ৫ বছর সততার সাথে এলাকার উন্নয়নের কর্মকা-ে আমি আপনাদের সাথে থাকবো। এবং আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 


এ জাতীয় আরো খবর