চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘বৈশি^ক পূষ্টিতে দুধ অপরিহার্য’-- প্রতিপাদ্যে র্যালী,আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ দুগ্ধ দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। শনিবার(১ জুন) সকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আয়োজনে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয় চতার থেকে র্যালী বের করা হয়। পরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য সদেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।
অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল –ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর ুমুক্তিযোদ্ধা রুহুল আমিন,জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা ও সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.ইয়াসিন আলী। বক্তরা সূষম খাদ্য হিসেবে দুধের গুনাগুন তুলে ধরেন এবং এর প্রাপ্যতা লভ্যতা নিয়ে আলোচনা করেন। সভাশেষে দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে দুধ পান করান অতিথিরা।