বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার সভাপতির বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডের অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৯ ১৮:২৬:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপ,বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা।বুধবার (২৯মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহররের বড় ইন্দারা মোড় এলাকা হতে বিভিন্ন দাবি ও অভিযোগ লেখা প্ল্যাকার্ড হাতে ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে মানববন্ধন করে।
চেম্বারের ভূক্তভোগী সহযোগি সদস্যগণ ও জেলার ব্যবসায়ীবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তরা বলেন, নির্বাচিত হবার পর থেকেই বর্তমান সভাপতি অনিয়ম শুরু করেছেন। তিনি গঠনতন্ত্র পরিপন্থী কাজ করছেন। যোগ্যতা থাকলেও নির্বাচন কেন্দ্রিক রাজনীতির কারণে ব্যবসায়ীরা চেম্বার সদস্যপদ পাচ্ছেন না। অনেক সহযোগি সদস্যের সদস্যপদ নবায়ন আটকে রাখা হয়েছে। ব্যবসায়ীদের স্বার্থ বিরোধি কাজের জন্য ব্যবসায়ীরা চেম্বার সভাপতিকে দায়ী করে তাঁর শাস্তি দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন সাবেক চেম্বার সভাপতি মজিবুর রহমান,বতমান কমিটির পরিচালক রাইহানুল ইসলাম লুনা,আনোয়ার হোসেন,কাউসার জাহান,চেম্বারের সহযোগি সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জমান,সহযোগি সদস্য মনিরুল ইসলাম,তৌহিদুল ইসলাম,সাধারণ সদস্য ও জেলা ঠিকাদার সমিতির সাবেক সভাপতি দৌহিদুর রহমান,জেলা ব্যবসায়ী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক শওকত আলী প্রমুখ।
অভিযোগের ব্যাপারে সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, তাঁর ও চে¤া^রের ভাবমূর্তি নষ্টের জন্য এ সব করা হচ্ছে। তা ছাড়া এ সব অভিযোগের ব্যাপারে জেলা প্রশাসক তদন্ত করছেন। তদন্তকে প্রভাবিত করার জন্য এমন কার্যকলাপ করা হচ্ছে। চেম্বার যে সব পদক্ষেপ নিয়েছে তা গঠনতান্ত্রিক ও যারা কর্মসূচীতে অংশ নিয়েছিল তাদের বেশিরভাগই ব্যবসায়ী নন বলেও চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ দাবি করেন। 

 


এ জাতীয় আরো খবর