বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীতে আবার মেট্রোরেল চলাচল শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-২৭ ১১:০৭:২০

বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে কয়েক ঘন্টা বন্ধ থাকার পর রাজধানীতে আবার মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। আজ সোমবার(২৭ শে মে) সকাল ১০টার পর মেট্রোরেল চলাচল শুরু হয়।
এর আগে সোমবার (২৭ মে) সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। এতে বিপাকে পড়েন ব্যবহারকারীরা।
বৈরী আবহাওয়ার কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিলো জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি সূত্র।  বলা হয় মেট্রোরেল চলাচলের জন্য যে বিদ্যুৎ সরবরাহে রয়েছে তা ব্যহত হওয়ায় এর চলাচল বন্ধ রাখা হয়। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।


এ জাতীয় আরো খবর