বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৬ ২১:৩০:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্য়ায়) প্রকল্পের কার্যক্রম অগ্রগতি পর্যালাচোনা ও করণীয় শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৬মে) দুপুওে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচীর (ইউএনডিপি) সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসিফ আহমেদ ও জেলার ৫ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ। প্রকল্প অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্পের রাজশাহী জেলার ম্যানেজার লুৎফর রহমান ও  চাঁপাইনবাবগঞ্ঝ জেলার ম্যানেজার হাফিজ আল আসাদ। অনুষ্ঠানে জাননো হয় প্রকল্পের বাস্তবায়নে সহযোগি হিসেবে ইকো সোসাল ডেভেলপমেন্ট অর্গনাইজেশন(ইএসডিও) নামে একটি বেসরকারি সংগঠন ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে জেলার ৫ উপজেলার ৪৫টি ইউনিয়নে কাজ শুরু করেছে। সভায় বক্তরা বলেন,গ্রাম আদালতে স্বল্প সময়ে,স্বল্প খরচে ও সহজে বিরোধ  নিস্পত্তির সূযোগ রয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর