ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ খুলনায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা ১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক শফিকুল আমিন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির আহ্বায়ক মুর্শিদ কামাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্রনেতা শেখ ইমাম হোসেন, বক্তৃতা করেন বিএনপি'র ১ নং ওয়ার্ড শাখার যুগ্ম আহ্বায়কবৃন্দ, ও সদস্য বৃন্দ সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।