বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কোম্পানীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৫-২৬ ০৯:৪১:৫০

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৪ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো: যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো : বেলাল হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা অজিত কুমার রায়,
থানার অফিসার মো: আক্তার হোসাইন, উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা মো: তরিকুল হক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন অফিসার জামিন মিয়া প্রমূখ।
সভায়  নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে,৪৬ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, আশ্রয়কেন্দ্রে শুকনা খাবার, শিশু খাদ্য এবং জনগণকে আশ্রয়কেন্দ্রে আনার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
উপকূলের মানুষকে সচেতন ও দুর্যোগে উদ্ধার কাজ পরিচালনার জন্য রেডক্রিসেন্ট ও সিপিপির ২৩৮০ জন  স্বেচ্ছাসেবককে প্রস্তুত থাকাসহ বিদ্যুৎ বিভাগ,স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিসকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

 


এ জাতীয় আরো খবর