বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মহেশখালী পৌরসভায় স্থাপিত হবে কাঙ্ক্ষিত নান্দনিক ডিজাইনের পৌর মার্কেট, জায়গা পরিদর্শনে জাইকার কান্ট্র

  • গাজী মোহাম্মদ আবু তাহের
  • ২০২৪-০৫-২৬ ০৯:৩৯:৩৬

মহেশখালী কক্সবাজার ২৫ মে ২০২৪
মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে  স্থাপিত হবে কাঙ্ক্ষিত  নান্দনিক ডিজাইনের পৌর মার্কেট, ২৫ মে বিকালে টাউনশীপ প্রকল্পের জায়গা পরিদর্শন করেন জাইকার কান্ট্রি ডিরেক্টর!
বাংলাদেশে নিযুক্তজাইকার কান্ট্রি ডিরেক্টরের সাথে মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সৌজন্য সাক্ষাত ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এসময় স্থানীয় কাউন্সিলর ও মহেশখালী পৌর শহর  গোরকঘাটা বাজার বণিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে নিয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তাঘাট,কাচা বাজার,মাছ বাজার ও বাজারে অবস্থিত বিভিন্ন সংস্কারোপুযুক্ত ড্রেইন,মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  বিভিন্ন উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন জাইকার এই প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের সাথে ছিলেন- পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সাথে উপস্থিত ছিলেন,মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মাহফুজুল হক, পৌর কাউন্সিলর বাবু জনি মং, বাবু প্রনব কুমার দে, পৌর সচিব নুর মোহাম্মদ, উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাঈদুল ইসলাম, গোরকঘাটা বাজার বনিক কল্যান সমিতির আহবায়ক মো: কাইছার, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সরওয়ার কামাল, যুগ্ন আহবায়ক রেজাউল করিম, আওয়ামিলীগ নেতা মাহমুদুল হক সহ বিভিন্ন শ্রেনী পেশাজীবীদের একাংশ।
জাইকার কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে মহেশখালী পৌরসভার মেয়রের সাথে আজকের সাক্ষাত ও বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন ও নতুন ভাবে উন্নয়ন কর্মকান্ডের বিষয়ে  পৌর পক্ষের যে আলোচনা তা নিয়ে আনুষ্ঠানিক ভাবে এখনো কেউ গণ-মাধ্যমকে কিছু না জানালেও বিশেষ সূত্রে জানা যায়, অতীতে জাইকার পক্ষ থেকে যেসমস্ত উন্নয়ন প্রকল্প মহেশখালী পৌরসভায় বরাদ্দ দিয়েছিলেন তা মহেশখালীর পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সার্বিক তত্বাবধানে সফল ভাবে সমপন্ন হয়েছে প্রায়, এবং সেসমস্ত উন্নয়ন কাজসমুহ জাইকার ভিন্ন ভিন্ন প্রতিনিধি দল বিভিন্ন সময়ে পৌর পরিষদের কাউকে না জানিয়ে নিজেদের মত করে পরিদর্শন,ও পরীক্ষা নিরীক্ষা করে সম্পুর্নরুপে সঠিক কাজের মুল রুপরেখার যে ভিত্তি তা হাতেনাতেই প্রমান পেয়েছেন।
তারই ধারাবাহিকতায় মহেশখালী পৌর আওয়ামী লীগের সভাপতি মহেশখালী পৌর মেয়র জননেতা আলহাজ্ব মকসুদ মিয়ার  নেতৃত্বে পূর্বের এইসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে সঠিক নগরায়নকে মুল্যায়ন করতেই মুলত অতীতের সফলতার ফলপ্রসুর হিসেবে অল্প কিছুদিনের মধ্যেই জাইকার পক্ষ থেকে আসতে পারে মহেশখালী পৌরসভায় উন্নয়নে কাজের জন্য বড় ১টি বাজেট।
এতে করে পাল্টে যেতে পারে মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারে কাচা বাজার,মাছ বাজার, মাংসের বাজার সহ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কারোপযুক্ত উন্নতমানের ড্রেইনেজ ব্যবস্থা সহ সার্বিক উন্নয়ন সমুহ।

 


এ জাতীয় আরো খবর