সচেতনতা বাড়াতে গোলাপগঞ্জে ফায়ার সার্ভিসের মহড়া
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৬-১৯ ০৭:৫৯:৩৫
- Print
নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশনের উদ্দ্যাগে মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুন) দুপুর ১টায় উপজেলা প্রশাসনের নির্দেশে ঢাকাদক্ষিণ বাজারে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস স্টেশন এ জনসচেতনতামূলক মহড়ার আয়োজন করে।
এব্যাপারে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লিয়াকত আলী জানান, উপজেলা প্রশাসনের নির্দেশে বিশেষ করে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে করণীয় কি সেটাও সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য আলোচনা করা হয়েছে।
এছাড়াও বাড়িতে আগুন ধরলে কিংবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে তা কিভাবে দ্রুত নেভানো যায় সেটিও আমরা মহড়ায় দেখিয়েছি।