চাঁপাইনবাবগঞ্জে উৎপাদনশীলতা বিষয়ক দু’দিনব্যাপী কর্মশালার সমাপনী
- জাকির হোসেন পিংকু,
-
২০২৪-০৫-২৫ ১৭:১৫:৩৩
- Print
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রডাক্টিভিটি অর্গনাইজেশনের(এনপিও) আয়োজনে উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ শীর্ষক দু’দিনব্যাপী কর্মশালা শেষ শনিবার(২৫মে) শেষ হয়েছে। গত শুক্রবার(২৪মে) সকালে সার্কিট হাউসে এনপিও এর জনবলের সক্ষমতা বৃদ্ধি এবং দেশব্যাপী উৎপাদনশীলতা বিষয় অবহিতকরণ (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কর্মশালা শুরু হয়। কর্মমালায় জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন ক্ষুদ্র উদ্যোক্তা অংশ নেন।
কর্মশালায় উপস্থিত ছিলেন এনপিও এর উর্ধতণ গবেষণা কর্মকর্তা আবিদা সুলতানা,গবেষণা কর্মকর্তা নাহিদা সুলতানা রতœা,পরিসংখ্যান তথ্যানুষন্ধ্যানকারী এসএম নাইমুর রহমান,বাংলাদেশ ক্ষুদ্র ও কুটীর শিল্প সমিতির (নাসিব) জেলা শাখার সভাপতি সেলিম রেজা বাবুল প্রমুখ।
ইাসিব সভাপতি সেলিম রেজা বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাদের স্বাবলম্বি করে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল(এসডিজি)-২০৩০ ও ভিশন-২০৪১ এর লক্ষ্য পূরণে শিল্প মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা আয়োজন করা হয়।