চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর ২য় ধাপে গত ২১ মে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচেেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর জামানত বাতিল হয়েছে। এরা হলেন চেয়ারম্যান পদে আনারস প্রতীকের প্রার্থী ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ভাইস চেয়ারম্যান) গোলাম কিবরিয়া ও মশাল প্রতীকের প্রার্থী জামাল হোসেন পলাশ এবং ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রথীকের প্রার্থী মো: ইব্রহীম। মহিলা ভাইস চেয়ারম্যান পদের কোন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয় নি।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, নির্বাচনে চেয়ারম্যান পদে ৪,ভাইস চেয়ারম্যান পদে ৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্তিতা করেন। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট পান নি যে সকল প্রার্থী তাঁরা জামানত খোয়াবেন।