শিবগঞ্জের লাকড়ীপাড়ায় উন্নয়ন কাজে অসহযোগিতার প্রতিবাদে মানববন্ধন
- সিলেট প্রতিনিধি
-
২০২১-০৬-১৯ ০৭:৪৪:৫৫
- Print
সিলেট প্রতিনিধি: রাস্তার ড্রেন ও বিভিন্ন উন্নয়ন কাজে জনৈক মুক্তিযোদ্ধা কর্তৃক অসহযোগিতার প্রতিবাদে সিলেট নগরীর লাকড়ীপাড়ায় মানবন্ধন কর্মসূচী পালন করেছেন স্থানীয়রা।
শুক্রবার (১৮ জুন) দুপুরে শিবগঞ্জ লাকড়ীপাড়া এলাকার প্রবেশমুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, এলাকার মুহিব মিয়া, নুরু মিয়া, দুদু মিয়া, উনু মিয়া, খালেদ, সোহেল,জুনেদ, সাজু, সেলিম, রপ্পি, মামুন, রুবেল, শামিম, সুমন, রনি, জনি, কাওসার, আক্তার, রাহেল, ফরহাদ, হেলাল, আমিন, অপু, সৈয়দ কাওসার,সামির,শওকত প্রমুখ।