বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-২৪ ২৩:০৫:২৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শহরে পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান নামে আড়াই বছরের ও জেলার নাচোল উপজেলায় গর্তের পানিতে ডুবে লামিয়া নামে ৪ বছরের দুই শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল রহমান শহরের ৫ নং ওয়ার্ডের নামেরারাজরামপুর কুমারপাড়া মহল্লার  জহুরুল ইসলামের ছেলে ও লামিয়া  রাজশাহীর হড়গ্রাম এলাকার আরিফুল ইসলামের মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায় শুক্রবার(২৪মে) বিকালে আব্দুর রহমান ও সকালে লামিয়ার মৃত্যু হয়।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আকতারুজ্জামান বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে খেলতে খেলতে বাড়ির প্রায় ১শ গজ দুরের পুকুরে সকলের অগোচরে ডুবে যায় আব্দুর রহমান। তাকে খোঁজার এক পর্যায়ে ওই পুকুর থেকে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।
এদিকে লামিয়া মায়ের সাথে নাচোলের কসবা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজলা লাইনপাড়া গ্রামে নানা একরাম হোসেনের বাড়িতে বসবাস করত। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সে সকলের অগোচরে নানা বাড়ির গোসলখানা সংলগ্ন আঙ্গিণার একটি ডোবার মত গর্তের পানিতে পড়ে ডুবে যায়। পরে তার খোঁজ করে ওই ডোবা থেকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)  তারেকুর রহমান সরকার বলেন,খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায়  থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


এ জাতীয় আরো খবর