উদ্ধারকারী দল ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান পেয়েছে। তারা এরই মধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছে গেছে। ইরানি রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী দলগুলো প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের বিধ্বস্ত হওয়ার স্থানে পৌঁছেছে।’ তবে প্রেসিডেন্ট রাইসি এবং তার সফরসঙ্গীরা কোন অবস্থায় আছেন সে বিষয়ে খোলাসা করেনি রেড ক্রিসেন্ট।
এদিকে, পুরোপুরি বিধ্বস্ত হওয়ায় কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম
এর আগে, রোববার ইরান ও আজারবাইজান উভয় দেশের প্রেসিডেন্ট দুই দেশের সীমান্তে কিজ কালাসি বাঁধ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার এবং আরও দুটি কপ্টার ইরানের তাবরিজ শহরের পথে রওনা হয়। এসময় ইরানের উত্তরপশ্চিমাঞ্চলে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় রাইসিদের বহনকারী কপ্টারটি।