মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কলেজ গেইট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৫-১৯ ২৩:৪৪:০৩

 কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট কলেজ গেইট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা ও বাজেট ঘোষণা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় কলেজ গেইট ব্যবসায়ী সমবায় লিমিটেডের অফিস প্রাঙ্গণে সমিতির সভাপতি মহিন খান মহিনের সভাপতিত্বে ও অর্থ পরিচালক তপন মজুমদারের সঞ্চালনায়
অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশনে
শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি লোকমান হেসেন সুমন,সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন রানা,পরিচালক সাহাব উদ্দিন প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন সেভেন ষ্টার বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবদুল আজিজ সোহেল।
কলেজ গেইট ব্যবসায়ী সমবায় লিমিটেডের
পরিচালক মো: ইকবাল হোসেন,মো: কাঞ্চন,আবুল কালাম,জহির উদ্দিন।উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন আবদুল আউয়াল, গীতা পাঠ করেন সমিতির সচিব অজয় মজুমদার।
এ সময় সমিতির সভাপতি মহিন খান মহিন বিগত ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভার কার্য বিবরণী, বাৎসরিক রিপোর্ট, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন, ২০২২-২৩অর্থ বৎসরের বার্ষিক অডিট রিপোর্ট এবং ২০২৩-২৪অর্থ বছরের বাজেট পেশ করেন।
বক্তব্য শেষে ২০২৩-২০২৪অর্থ বছরে ২৩৫৫০০০ টাকা মূলধন বাজেট ও ৪৪১০০০ টাকা রাজস্ব বাজেট পেশ করা হলে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠ ভোটে অনুমোদন দেয়া হয়।
শেষে ২০২২-২০২৩অর্থ বছরের শেয়ার ক্রয়ের উপর ১২জন, সঞ্চয়ের  উপর ১৪ জনকে সম্মাননা পুরস্কার প্রদান এবং  ৩০জন উপস্থিত র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে উপস্থিত সদস্যদের মাঝে ২শ টাকা করে ভাতা  বিতরণ করা হয়।


এ জাতীয় আরো খবর