মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

তালা প্রতিকের পক্ষে গিলাতলা সহ ফুলতলার বিভিন্নস্থানে নির্বাচনী সভা অনুষ্ঠিত

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-১৮ ১০:১৫:৩৮

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন( তালা )প্রতিকের এক বিশাল উঠান বৈঠক ১৭ মে সন্ধ্যায়  আটরা গিলাতলা ৬ নং ওয়ার্ডের গাফফার ফুড মোড়ে   অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন মোঃ মোঃ লোকমান হোসেন । অনুষ্ঠানে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব শেখ ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব শেখ রেজাউল হক। সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সন্ধ্যায় গিলাতলা ৫ নং ওয়ার্ড ,  আফিল গেট,ইস্টার্ন গেট , মশিয়ালীমিনা বাজার ছাতিয়ান তলা,গাড়াখোলা,জামিরা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় । 

 


এ জাতীয় আরো খবর