বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ভোট ক্যানভাসের অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১৩ ২৩:৩৪:৪০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণাকারী (ক্যানভাসকারী) একটি অটোরিক্সার ধাক্কায় নাফিসা নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। সে নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নামোসন্দরপুর খাকড়াপাড়া গ্রামের টুটুল আলীর মেয়ে। স্থানীয়রা ও পুলিশ জানায়, সোমবার(১৩মে) বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ির নিকটে গ্রামের সড়কের উপর অটোরক্সিার ধাক্কায় আহত হয় মেয়েটি। তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ভোটের মাইকিং শুনে অটোরিক্সার দিকে এগিয়ে যায় মেয়েটি। এসময় অটোরক্সিা হতে বিলিকৃত পোষ্টার নেয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে শিশুটি সড়কে পড়ে যায়। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি। 


এ জাতীয় আরো খবর