বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে কম্পট্রোলার এন্ড অভিটর জেনারেল কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৫-১২ ২২:১৬:২৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে কম্পট্রোলার এন্ড অভিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এছাড়া এ উপলক্ষ্যে ৩দিনব্যাপী (১২-১৪মে) বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার(১২মে) সকালে জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক একএম গালিভ খান। জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদ, এলজিইডি নির্বাহী প্রক্যেশলী মোজাহার আলী, জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসের সুপার আবদুল্লাহ আল মামুন, সদর,ভোলাহাট ও নাচোল উপজেলা পরিষদ চেয়্যাারম্যানসহ  উপজেলা নির্বাহীী অফিসার ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত  ছিলেন। পরে জেলা একাউন্টস এন্ড ফিনান্স অফিসে বিশেষ সেবা কার্যক্রম উদ্বোধন করেন অতিথিরা।
আলোচনা সভায় বক্তরা একাউন্টস এন্ড ফিনান্স অফিসের সেবার মান মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে সকল সেবা ডিজিটালাইজড করার বিষয়টি আলোচনা করেন। এতে মানুষ ঘরে থেকে নিশ্চিত সেবা পাবেন। বক্তরা বলেন,সিএজি কার্যালয়ের অধীনস্থ সকল একাউন্টস এন্ড ফিনান্স অফিসে পেনশনভোগীদের বয়স বিবেচনা করে লাইফ ভেরিফিকেশন এ্যাপস এর কার্যক্রম চালু হযেছে। ফলে পেনশনভোগিরা উপকৃত হবেন। সেবাগ্রহীতাদের হয়রানি  বন্ধে গৃহীত কার্যক্রম নিয়েও সভায় আলোচনা হয়।  

 


এ জাতীয় আরো খবর