চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বিশে^র সকল মা’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ^ ‘মা দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১২মে) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুস সামাদ ও সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার রেশমা খাতুন।
সভায় উপস্থিত ছিলেন,জেলা শাখা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এড.ইয়াসমিন সুলতানা রুমা,প্রোগ্রামার উম্মে সুমাইয়া,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল,পৌর প্যানেল মেয়র নাজনীন ফাতেমা জিনিয়া, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শরিফা খাতুন প্রমুখ। সভায় মায়েদের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শণ করে তাঁদের ত্যাগ স্বীকার করা হয় ও দিবসের তাৎপর্য তুলে ধরা হয়।