রবিবার, আগস্ট ১৬, ২০২৬

শিরোমনিতে পাওনা টাকা আদায়ের জন্য ব্যতিক্রমধর্মী মানববন্ধন

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-১২ ২১:৪৯:৪৬

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ  নগরীর খানজাহান আলী থানাধীন শিরোমনি শহীদ মিনার চত্বরে গতকাল  সকাল ১০টায় পাওনা টাকা আদায়ের জন্য পরিবারের সদস্যদের নিয়ে ব্যতিক্রমধর্মী মানববন্ধন করেছেন অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য। তথ্যমতে, ২০১১ সালে আশরাফ উদ্দিন আনছারী নামে এক ব্যক্তি সাবেক সেনা সদস্য বেলাল উদ্দিনের নিকট থেকে প্রতারনা করে এক লাখ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে দীর্ঘ এক যুগ কেটে গেলেও বেলালের টাকা আর ফেরৎ দেয়নি ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে পুলিশ সুপার দপ্তর, সংশ্লিষ্ট থানা সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেছেন বলে জানান ভুক্তভোগী বেলাল । এর আগেও বিভিন্ন পাবলিক প্লেসে আশরাফ উদ্দিন আনছারীর বিরুদ্ধে বেলাল উদ্দিন লিফলেট বিতরণ সহ হ্যান্ড মাইকে জনসাধরনকে সচেতন হওয়ার জন্য মাইকিং করেছেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। 

 


এ জাতীয় আরো খবর