চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আশরাফুল হক(৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার(১০মে) দুপুর ২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়েসহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় নিজ বাসভবনের পাশের্^ রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর রাত সাড়ে ৯টায় জানাজা নামাজ শেষে হরিনগর গোরস্থানে তাঁর দাফন অনুষ্ঠিত হয়।
দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) উজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহসিন মিয়া,ইউপি চেয়ারম্যান মোস্তাকুল আলম পিন্টু, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজান সহ মুক্তিযোদ্ধাগণ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।