বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

রাত পোহালেই নিসচা’র ১০ম মহাসমাবেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৫-১১ ০০:১৫:০৬

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে আগামীকাল ১১ মে, শনিবার সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচা’র ১০ম মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।অনুষ্ঠানের প্রধান অতিথি  জনাব আসাদুজ্জামান খান এমপি,মাননীয় মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি জনাব এ বি এম আমিন উল্লাহ নুরী সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জনাব লিয়াকত আলী লাকী-মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সভাপতিত্ব করবেন  নিরাপদ সড়ক চাই (নিসচা)'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,জনাব ইলিয়াস কাঞ্চন।জনাব এস এম আজাদ হোসেন মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) শুভেচ্ছা বক্তব্য রাখবেন।স্বাগত বক্তব্য রাখবেন জনাব লায়ন মোঃ গনি মিয়া বাবুল যুগ্ম মহাসচিব, নিরাপদ সড়ক চাই (নিসচা) ও
 আহ্বায়ক, নিসচা’র ১০ম মহাসমাবেশ উদযাপন পরিষদ।
অনুষ্ঠানে সারা দেশ থেকে নিসচার সহস্রাধিক সড়কযোদ্ধা অংশ নেবেন।

 


এ জাতীয় আরো খবর