সোমবার, আগস্ট ১৭, ২০২৬

নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাটে বিজয়ী ১ আ’লীগ, ১ বিদ্রোহী(বহিস্কৃত) বিএনপি ও ১ স্বতন্ত্র প্রার্থী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০৯ ০০:২৩:৪০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে বুধবার (৮মে) চাঁপাইনবাবগঞ্জের নাচোল,গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ভোট গনণার পর রাত ১১ টার দিকে ৩ উপজেলা নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার রেজাউল করিম প্রথমিক বেসরকারী ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে গোমস্তাপুরে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী,নাচোলে ্আ’লীগ নেতা ও ভোলাহাটে বিদ্রোহী(বহিস্কৃত) বিএনপি নেতা। গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচেেন চেয়ারম্যান পদে আনারস প্রতীকে জয়ী হয়েছেন আশরাফ হোসেন আলিম। প্রাপ্তভোট ৪০ হাজার ৬২০। নিকটতম প্রতিদ্বন্দি ঘোড়া প্রতীকে আ’লীগ নেতা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট। ভোট ব্যবধান ৫৫৯। প্রদত্ত ভোটের হার ৩৮.৭১ শতাংশ। এখানে টিউবওয়েল প্রতীক নিয়ে ভাইস চেয়ারম্যান পদে আবারও জয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু। প্রাপ্তভোট ২৬ হাজার ৫৬৬। নিকটতম প্রতিদ্বন্দি মোকসেদুর রহমান টিয়া পাখি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৯১২। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেলাই মেশিন প্রতীকে জয়ী হয়েছেন মনিরা। পেয়েছেন ২০ হাজার ৫০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দি শিরিন আক্তার পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৭০৩ ভোট। নাচোল উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে জয়ী হয়েছেন আ’লীগ নেতা ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের। প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৯৯২। নিকটতম প্রতিদ্বন্দি অপর আ’লীগ নেতা আবু রেজা মোস্তাফা কামাল আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৮৭০ ভোট। ভোট ব্যবধান ২৩ হাজার ১২২। প্রদত্ত ভোটের শতকরা হার ৩৭.০৩। ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে জয়ী হয়েছেন কামাল উদ্দীন। প্রাপ্ত ভোট ১৯ হাজার ৫৫৫। নিকটতম প্রতিদ্বন্দি তালা প্রতীকের মশিউর রহমান পেয়েছেন ১৬ হাজার ৯২৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বৈদ্যূতিক পাখা প্রতীকে বিজয়ী হয়েছেন শামীমা ইয়াসমিন। প্রাপ্ত ভোট ২৯ হাজার ৩৪০। নিকটতম প্রতিদ্বন্দি বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাঁস প্রতীকের জান্নাতুন নাঈম মুন্নি। প্রাপ্ত ভোট ১৫ হাজার ৮২। ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চিংড়ি মাছ প্রতীকে জয়ী হয়েছেন উপজেলা বিএনপির (বিদ্রোহী) বহিস্কৃত সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম। প্রাপ্ত ভোট ১৩ হাজার ৮৪। নিকটতম প্রতিদ্বন্দি কাপ-পিরিচ প্রতীকে জেলা আ’লীগ সহ-সভাপতি আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৭৬৬ ভোট। ভোট ব্যাবধান ২ হাজার ৩১। ভোট পড়েছে শতকরা ৪২.৯৮ শতাংশ। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বহিস্কৃত বিএনপি নেতা চশমা প্রতীকের কামাল উদ্দিন। প্রাপ্ত ভোট ১৫ হাজার ৭৮৫। নিকটতম প্রতিদ্বন্দি বহিস্কৃত সাবেক উপজেলা ছাত্রদল নেতা তালা নিয়ে কায়সার আহমেদ পেয়েছেন ১১ হাজার ৫৮৯ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস নিয়ে জয়ী হয়েছেন উপজেলা মহিলা যুবলীগ সাধারণ সম্পাদক শাহজাদী খাতুন। প্রাপ্তভোট ২১ হাজার ৫৮৩। ফুটবল নিয়ে নিকটতম প্রতিদ্বন্দি বহিস্কৃত বিএনপি নেতা রেশমাতুল আরস পেয়েছেন ১৩ হাজার ৬৪৪ ভোট। ৩ উপজেলায় প্রতিদ্বন্দিতা করেন ৩২ প্রার্থী। মোট কেন্দ্র ছিল ১৮৪টি। মোট ভোটার ছিলেন ৪ লক্ষ ৩৭ হাজার ৩৩৫ জন। গত ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ সম্পন্ন হবার পর শুরু হয় প্রচার প্রচারণা।

এ জাতীয় আরো খবর