মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

সাংবাদিক কাজী ইফতেখারের এলএলবি ডিগ্রি অর্জন

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৫-০৮ ১৫:০৬:৩৭
দাগনভূঞা প্রতিনিধি দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক কাজী ইফতেখারুল আলম এলএলবি ডিগ্রি অর্জণ করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালের অধীনে নোয়াখালী ল কলেজ থেকে অংশ নিয়ে দ্বিতীয় শ্রেণিতে এ ডিগ্রি অর্জণ করেন তিনি। গতরবিবার এলএলবি চুড়ান্ত পর্বের ফলাফল প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। কাজী ইফতেখার দৈনিক আমাদের সময় ও দ্যা বিজনেস পোস্টের দাগনভূঞা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি স্বজন সমাবেশ দাগনভূঞা শাখার সভাপতি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) দাগনভূঞা কমিটির সহসম্পাদক ও দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী কাজে জড়িত আছেন। কাজী ইফতেখার ফেনী সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাস করে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিক কাজী ইফতেখারের এলএলবি ডিগ্রি অর্জন করায় সামাজিক সংগঠন দাগনভূঞা ইয়ুথ সোসাইটি, সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই (নিসচা), উত্তরণ ব্লাড ডোনারস ক্লাব, উজ্জীবক আর্ট স্কুল ও তৃণমূল ফাউন্ডেশন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এ জাতীয় আরো খবর