বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

ছোট ভাইদের অত্যাচার থেকে রেহাই পেতে বরগুনায় পুলিশ সুপারের নিকট অভিযোগ দিলেন বড় ভাই

  • এম আর অভি,
  • ২০২৪-০৫-০৮ ১০:০০:৫৭
বরগুনা প্রতিনিধি: ছোট ভাইদের অত্যাচার থেকে রেহাই পেতে বরগুনায় পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন বরগুনা শহরের কলেজ ব্রাঞ্চ রোডের ভুক্তভোগী সাইফুল ইসলাম আলম (৫১) । ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে ছোট ভাই রাজীকুল ইসলাম ও মিরাজুল ইসলাম কে বিবাদী করে বরগুনা পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ করেন তাদের বড় ভাই সাইফুল ইসলাম আলম । লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন শহরের কলেজ ব্রাঞ্চ রোডের বাসিন্দা তার পিতা নূরুল ইসলামের মৃত্যুর পর পিতার পেনশনসহ স্থাবর -অস্থাবর সম্পত্তি এবং ভূক্তভোগী সাইফুল ইসলাম আলমের বিদেশ থেকে পাঠানো অর্থ আত্মসাৎ করেছে তারই আপন ছোট দুই ভাই রাজীকুল ইসলাম ও মিরাজুল ইসলাম। সে অভিযোগে উল্লেখ করেন যে দুই ইউনিটের একটি সেমিপাকা ঘর নির্মাণ করেন তিনি। পৌর শহরের ১৬৫ নং হোল্ডিং এর এ ঘরের পশ্চিম পাশের একটি ইউনিট জোর পূর্বক দখল করে নেয় তারই আপন ছোট ভাই রাজীকুল ইসলাম। এছাড়াও সে পৈতৃক সম্পত্তি ও জমির ভাগ বন্টন দাবি করলে ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী ফারহানা বেগম ও তাদের কন্যা তাসফিয়া অনিকে এবং বোন আঞ্জুমান আরা ও বোন জামাই আনোয়ারুজ্জামান কে মারধর করে ছোট ভাই রাজীকুল ইসলাম ও মিরাজুল ইসলাম এবং ৩৫ হাজার টাকা মূল্যের একটি ভিভো মোবাইল ফোন ভেঙে ফেলে । এঘটনায় ভূক্তভোগী সাইফুল ইসলাম আলম বরগুনা সদর থানা একটি সাধারন ডায়েরী করেন।যার ডায়েরী নং ১৩৮।

এ জাতীয় আরো খবর