বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের সমাবেশ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০৬ ২৩:৩২:১৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
স্বাধীন ফিলিস্তিন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ^বাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি  সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের পদযাত্রা ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। সোমবার(৬মে) দুপুওে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধু মঞ্চে সমাবেশ করে।
জেলা ছাত্রলীগ সভাপতি ডা. সাইফফ জামান আনন্দের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সহ অনান্য ছাত্র নেতৃবৃন্দ। এসময় সদর উপজেলা, পৌর, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়,শাহনেয়ামতুল্লাহ কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর কলেজ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

 


এ জাতীয় আরো খবর