ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আগামী ২১শে মে ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা ফেরদৌস নিশার নির্বাচনী প্রথম উঠান বৈঠক রাত ৮ টায় গিলাতলা বাজারঘাট নজরুল থিয়েটার ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সরদার আলী আহম্মেদ এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা বায়জিদ সরদার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন আটরা শ্রিনাথ মাধ্যমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির সভাপতি বেগ আব্দর রাজ্জাক রাজ । ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফারজানা ফেরদৌস নিশা তার বক্তৃতায় বলেন আমি আপনাদের সন্তান বিগত ৫ বছর আপনাদের সুখে দুখে পাশে থাকার চেষ্টা করেছি । তারপরও একজন মানুষের পক্ষে সকলের মন রক্ষা করা সম্ভব না । তিনি সকল ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃুষ্ঠিতে দেখে আগামিতে পুনরায় তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে উপজেলার অসমাপ্ত কাজ করার সুযোগ দেওয়ার আহবান জানান। এসময় এলাকার বিভিন্ন সামাজিক, রাজণৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রৈনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।