বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

দাবদাহে খানজাহান আলী থানা জামায়াতের পানি ও স্যালাইন বিতরণ

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৫-০২ ২০:৪৫:১১

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ জামায়াতে ইসলামী এবার প্রকাশ্য তাদের সকল কর্মসূচি পালন করছে। খানজাহান আলী থানা  জামায়াতের যুব বিভাগের পক্ষ থেকে  নেতাকর্মীরা চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষে মাঝে পানি ও স্যালাইন বিতরণ করেন।এ কর্মসূচিতে নেতৃত্ব দেন খানজাহান আলী থানা জামায়াতের আমির ডাঃ  সৈয়দ হাসান মাহমুদ টিটি  তিনি পিপাসার্ত মানুষে মাঝে সুপেয় পানির বোতল ও স্যালাইন বিতরণ করেন।এ সময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা জামায়াতের আমির ডাঃ  সৈয়দ হাসান মাহমুদ টিটো বলেন , খুলনা সহ সমগ্র দেশবাসী আজ প্রচ- তাপদাহের মধ্যে অবস্থান করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন সমস্ত সৃষ্টিজগতের একক নিয়ন্ত্রক। তিনি যখন ইচ্ছা গরম ও ঠান্ডা আবহাওয়া দেওয়ার সক্ষমতা রাখেন।তিনি আরও বলেন, গরম পরিস্থিতিতে আমাদের আশেপাশে অবস্থান করা শ্রমজীবী মেহনতি মানুষদেরকে ভুলে গেলে চলবে না। তাদের সেবা শুশ্রুষাসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি সরবরাহ করতে হবে। সুপেয় খাবার পানি, স্যালাইন, প্রাথমিক ঔষধসহ যাবতীয় উপকরণ এসব মানুষের হাতে তুলে দিতে হবে। প্রচ- দাবদাহে আমরা খানজাহান আলী থানা জামায়াতারে যুব বিভাগের উদ্যোগে  মেহনতি সকল মানুষের হাতে পানি তুলে দিচ্ছি।

 


এ জাতীয় আরো খবর