বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জজকোর্টের বেঞ্চ সহকারী যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০১ ২৩:৫৩:০৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের নি¤œমান সহকারী (সহকারী জজ আদালত,গোমস্তাপুরের বেঞ্চ সহকারী) মোসা: ফাতেমাতুজজোহরা ওরফে ফারজানার (২৯) সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ  জানায়,গত মঙ্গলবার (৩০এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর মহল্লার ‘আঞ্জুমান ভিলা’ নামের একটি ৪তলা আবাসিক ভবনের চতূর্থ তলায় ফাতেমার  ভাড়া করা ফ্লাটের নিজ শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে রাত ২টার দিকে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। মরদেহ উদ্ধারকালে জজ আদালতের কয়েকজন বিচারকসহ ফাতেমার সহকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কয়েকজন সহকর্মী ন¤্র ও ভদ্র  ফাতেমার এমন মৃত্যুতে কান্নায় ভেঙ্গে পড়েন।
ফাতেমা ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মন্দভাগ কাইয়ুমপুর গ্রামের ফুল মিয়ার মেয়ে। ফাতেমা ডিভোর্সি ছিলেন। তাঁর আগের স্বামীর পক্ষের ৯ বছরের একটি মেয়ে রয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ায় নানা-নানির সাথে থাকে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় নি। ফাতেমার দ্বিতীয় একটি বিয়ের খবর শোনা গেলেও সে সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। এ ব্যাপারে কোন তথ্য প্রমাণ পাওয়া যায় নি বা ফাতেমার পিতাও বিষয়টি নিশ্চিত করেন নি বলে জানিয়েছে পুলিশ।
ফাতেমার ভাড়া বাড়ির মালিক ও চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা  বলেন, রাত ১১ টার পূর্বে ফাতেমার উদ্বিগ্ন পিতা-মাতার ফোন পেয়ে তিনি লোকজন নিয়ে ফ্লাটের প্রধান দরজা ভেঙ্গে নিজ শয়নকক্ষে ফাতেমাকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন।  পরে উর্ধতণ কর্মকর্তাসহ সদর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। ফাতেমা এই ফ্লাট ৫ মাস পূর্বে ভাড়া নেন ও একাই বসবাস করতেন। তিনি দেড় বছর যাবৎ চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন। আঞ্জুমান আরা  আরও বলেন, মেয়েটির আত্মহত্যার কারণ স্পষ্ট নয়। তবে তিনি নিজেও ফাতেমার দ্বিতীয় একটি বিয়ের কথা শুনেছেন। তবে ফাতেমার পরিবার বিষয়টি স্বীকার করে নি।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান বলেন, ফাতেমা মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে রাত ৮টার দিকে তাঁর মায়ের সাথে শেষ কথা বলেন। তাঁর ফ্লাট থেকে ৩টি লক করা মোবাইল ফোন পাওয়া গেছে। সেগুলির লক খোলার চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্ট ও মোবাইল ফোন বিশ্লেষণে মেয়েটির মৃুত্য সম্পর্কে আরও তথ্য পাওয়া যেতে পারে। এ ঘটনায়  থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বুধবার ( ১মে) বিকালে ময়নআতদন্ত শেষে মরদেহ ফাতেমার পিতার নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
 

 


এ জাতীয় আরো খবর