মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান মে দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৫-০১ ২৩:৩৩:২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘শ্রমিক-মালিক গড়বো দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’- প্রতিপাদ্যে চাঁপাইনবাবঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস মহান মে দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। বুধবার(১মে) দিনব্যাপী বিভিন্ন শ্রমিক সংগঠন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাধারণ সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ সহ নানা কর্মসূচী পালন করে।
বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করে জাতীয় শ্রমিক লীগ। পায়রা উড়িয়ে উদ্বোধন হওয়া শোভাযাত্রাটি সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করে শাহ নেয়ামতুল্লাহ কলেজ অডিটোরিয়ামে  আলোচনায় মিলিত হয়। সভার শুরুতে  ১৩৮ বছর আগে ১৮৮৬ সালের এইদিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘন্টা কর্মের দাবিতে ঐতিহাসিক আন্দোলনে রত শ্রমিকদের উপর পুলিশের গুলিতে নিহত  শ্রমিক ও বাংলাদেশের মহান মুক্তিযদ্ধে নিহতদের স্মরণে দোয়া করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, সংগঠনের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমুখ।
এছাড়া  সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ইনসাব। উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, আব্দুল হাকিম, রয়হানুল ইসলাম লুনা, শহীদুল হুদা অলক প্রমুখ। শহরের একটি কমিউনিটি সেন্টারে দিবসটি উপলক্ষে দ্বি-বার্ষিক সাধারণ সভা করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন। সভাপতিত্ব করেন রেজাউল করিম। এ ছাড়াও  জেলা দর্জি শ্রমিক সমিতি  সহ বিভিন্ন শ্রমিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন উপলক্ষে পৃথক কর্মসূচী পালন করে।     
 

 


এ জাতীয় আরো খবর